অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা

উনিশ শতকের শেষের দিকে আলফ্রেড মার্শাল, ‘রাজনৈতিক অর্থনীতি’ থেকে অর্থনীতি বিজ্ঞানের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘অর্থনীতি’ তে পুনঃনামকরণ করেন। এই সময়ে এটা শৃঙ্খলাবদ্ধ চিন্তাভাবনার জন্য উন্মুক্ত হয়ে যায় এবং গণিতের ব্যবহার ব্যাপকহারে বেড়ে যায়, যা এটাকে রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের বাইরে বিজ্ঞানের আলাদা একটি শাখা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করে।

আধুনিক অর্থনীতির বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে; কিছু এই বিষয়ের বিবর্তিত চেহারা প্রতিফলিত করে এবং বিভিন্ন অর্থনীতিবিদদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। আলফ্রেড মার্শাল তার বই Principles of Economics (1890) এ অর্থনীতির সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন। তাঁর মতে, “অর্থনীতি মানুষের জীবনের সাধারণ ঘটনাবলী নিয়ে আলোচনা করে। এটা সম্পদ আহরণ এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে। সুতরাং একদিক দিয়ে এটা মানুষের সম্পদ নিয়ে আলোচনা করে অন্যদিকে এর গুরুত্বপূর্ণ দিক হল এটা মানুষের জীবনের একটি অংশ নিয়ে আলোচনা করে।” অধ্যাপক মার্শাল বলেন,”অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে”

(উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে নেয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *