নবযাত্রা প্রতিবেদক
নগরীর ওয়াসার মোড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. আরাফাত বলেন, রবিবার মধ্যরাতে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তখন ঘটনাস্থলে গিয়ে লোকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকটির বেশভূষা দেখে ভিক্ষুকই মনে হচ্ছে। আশপাশের মানুষের কাছ থেকে তার পরিচয় জানতে চাইলেও এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। লাশ চমেকের মর্গে রাখা আছে।