নবযাত্রা প্রতিবেদক
নগরীর কাপাসগোলায় অটোরিকশা থেকে নালায় পড়ে মায়ের কোল থেকে তলিয়ে গেছে ৬ মাসের শিশু। জানা যায় হঠাৎ বৃষ্টির কারণে সড়কটি এমন দূর্ঘটনা ঘটেছে। অটোরিকশাটি চকবাজার যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। কাপাসগোলা নবাব হোটেলের পাশের খালে অটোরিকশাটি ধাক্কা মা ও শিশুটি ছিটকে পড়ে যায়। মাকে উদ্ধার করা গেলেও শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধার করতে ফায়ারসার্ভিসের উদ্ধার কাজ চলছে।