ছয় চোরাই মোবাইলসহ যুবক আটক কোতোয়ালীতে

নিজস্ব প্রতিবেদক


ছয়টি চোরাই মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।


গতকাল সোমবার পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের প্রবেশমুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. পারভেজ (২৭) বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরার ব্রাহ্মণপাড়ার আহমদ নূরের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে ছয়টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *