তারুণ্যের উচ্ছ্বাসের ৩০তম আবর্তনের নবীনবরণ

বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আবৃত্তি কর্মশালার ৩০তম আবর্তনের নবীনবরণ করা হয়।
গতকাল শুক্রবার আন্দরকিল্লা তারুণ্যের উচ্ছ্বাস সম্মিলন কক্ষে নবীনদের বরণের অনুষ্ঠানটি হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রশিক্ষক নূর নবী মিরণ। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সহসভাপতি বনকুসুম বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র এবং তারুণ্যের উচ্ছ্বাস সাংগঠনিক সম্পাদক ও  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শ্রাবণী দাশগুপ্তা।
অতিথিরা বলেন, শুদ্ধ ও সুন্দরভাবে বাংলায় কথা বলার চর্চা দিন দিন বাড়ছে। মানুষ এ ব্যাপারে সচেতন হচ্ছে এটি ইতিবাচক। সমাজে এ সচেতনতা তৈরীতে তারুণ্যের উচ্ছ্বাসের মতো আবৃত্তি সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *