দেশে কালবৈশাখীর আভাস দুই বিভাগে বইছে তাপপ্রবাহ

নবযাত্রা প্রতিবেদক


আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া তিন জেলা এবং দুই বিভাগের উপর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেন, আগামী দিনগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এর আওতা বাড়তে পারে। এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। এ আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে পারে। সে সাথে বিকেল বা সন্ধার দিকে হালকা ঠাণ্ডা বাতাস বইতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।

আজকের সেহরীর সময় সূচি: আজকের সেহররি শেষ সময়: ভোর ৪ টা ১১ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিট।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১২টা ৫৩ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৭টা ৩৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে ভাটা দুপুর ১টা ১১ মিনিট এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ১ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *