বাঁশখালী ভাদালিয়ায় ধর্ষণ-ডাকাতিসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

নবযাত্রা প্রতিবেদক

বাঁশখালী ভাদালিয়া এলাকায় ধর্ষণ-ডাকাতিসহ ১০ মামলার আসামি ডাকাত দলের সর্দার মো. কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব ৭।
গতকাল বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশখালী ভাদালিয়ার বজল আহম্মদের ছেলে মো. কবির আহমেদ (৫৫) গ্রেপ্তার করে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, ভাদালিয়া এলাকায় কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতসহ আরও কয়েকজন একত্রিত হয়ে ডাকাতির সলাপরামর্শ ও প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবিরের ঘর ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘর তলাশি করে টিনের ঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশি কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কবিরের বিরুদ্ধে ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *