নবযাত্রা প্রতিবেদক
দিন দিন মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা। সবাই এখন পরিবেশ সচেতন হচ্ছে। এভাবে সবাই এগিয়ে আসলে একদিন একটি সুন্দর পৃথিবী তৈরি হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীর হল-২৪ সচেতনতামূল একটি সেমিনারে আয়োজন করা হচ্ছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২কে সামনে রেখে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে ‘জিরো লিকুইড ডিসচার্জ’ বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস এ কথা বলেন।
হিল্লোল বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অ ল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ওয়াসা, কেইপিজেড, সিইপিজেড, কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিগণ।
সভায় ‘জিরো লিকুইড ডিসচার্জ’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রমেন্টাল সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. শ্যামল কর্মকার এবং কেনপার্ক বাংলাদেশের আশরাফুল ইসলাম।
সেমিনারে মুফিদুল আলম বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে পরিবেশকে রক্ষা করতে। একা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশকে বাঁচাতে পারে না। প্রতিটি শিল্পকারখানায় পরিবেশ বান্দব ইটিপি স্থাপনের পাশাপাশি এটা সার্বিকভাবে চালু রাখতে হবে এবং পরিচালনা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেক কারখানা আমরা থাকা অবস্থায় এটি চালু রাখে আমরা চলে আসলে আবার বন্ধ হয়ে যায়।
এসময় হিল্লোল বিশ্বাস বলেন, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে ৫ জুন নগরীর হল-২৪ পরিবেশ বিষয়ে একটি আলোচনা সেমিনার ও পরিবেশ বিষয়ে সচেতনতার জন্য পুরষ্কার বিতরনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় পরিবেশের উপর একটি ¯øাইড প্রেজেন্টেইশন করা হবে। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।