নজরুল ইসলাম ভুঁইয়া
দিনের শেষে দূর আকাশে
সূর্য নেমে এলো
ঝাঁকে ঝাঁকে পাখপাখালি
নীড়ে উড়াল দিল।
সূর্যের আলো নিভে এলো
লালচে আভায় রাঙিয়ে দিল
পাহাড় ঝর্ণার বুক,
শিশু কিশোর ছুটছে বেলায়
সাগর জলে মাতছে খেলায়
সবাই আনন্দে উৎসুক।
হেসেখেলে কাটলো সময়
বাড়ি ফেরার নেই কোনো ভয়
সাগর বুকের বিশাল ঢেউয়ে
সবাই মুগ্ধতা ছড়ায়
আনন্দে আত্মহারায়।
আকাশের হোলিখেলায়
পাহাড়, ঝর্ণা, লেক,
মিশিয়াছে একসাথে যেথায়
সাগরের বিশালতায়
সেখানে প্রেম খুঁজে পায়।
অপরূপ সৌন্দর্য্যের লীলায়
বারবার পথ হারিয়ে
বনেবাদাড়ে ঘুরে বেড়ায়
গহীন অরণ্যের সৌন্দর্যে
মুগ্ধ হয়ে উপভোগ করে যায়
মনোমুগ্ধকর সূর্যাস্তের বেলায়।
তারিখঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ইং।
১২ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।
১ রবিউসসানি, ১৪৪৪ হিজরি।