নিজস্ব প্রতিবেদক
সজিনা একটি অতিপরিচিত পুষ্টি ও খাদ্যগুণ সমৃদ্ধ সবজি। এর পাতা, কা-, ডাটা প্রায় ৩০০ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এছাড়া শরীরের প্রয়োজনীয় সব ভিটামিনের সাথে অত্যাবশ্যকীয় সব এমিনো এসিড আছে বলে সজিনাকে ‘পুষ্টির ডিনামাইট’ বলা হয়। সজিনা ও এর পাতা পুষ্টির ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। এর বিশেষ গুণাগুণ রয়েছে। পাতায় কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি এবং কলা থেকে ১৫ গুণ বেশি পটাসিয়াম রয়েছে। এছাড়া দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও জিংক রয়েছে। শ্রমজনিত ক্লান্তি, শরীরের ব্যথা দূর করে। সজনের পাতার রস প্রতিদিন নিয়ম করে ৪-৬ চা চামচ খেলে উচ্চ রক্ত চাপের সমস্যা অনেকাংশে কমে যায়। প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে তাতে সজনে পাতা বেটে প্রলেপের মতো ব্যবহার করলে টিউমারের ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়া ব্যথা বা আঘাত পেলে দেহের কোনো অংশ ফুলে উঠলে একই উপায়ে তা নিরাময় করা সম্ভব। সজনে পাতা ১/২ মগ পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে ভালো করে প্রতিদিন কুলকুচো করলে মাড়ির সকল সমস্যার সমাধান হয়। পাতা খেলে জ্বর ও যন্ত্রণাদায়ক সর্দি আরোগ্য হয়। অন্ধত্ব নিবারণে প্রচুর ভিটামিন এ রয়েছে। বেশ কয়েকটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এ পাতায় পাওয়া ইনসুলিন জাতীয় প্রোটিন রক্তে শর্করাকে হ্রাস করতে পারে। পাতার রাসায়নিক পদার্থগুলো শরীরের চিনিকে আরও ভালভাবে প্রক্রিয়াজাত করতে সহায়তা করে এবং এটি শরীর কীভাবে ইনসুলিন নিঃসরণ করে তা প্রভাবিত করতে পারে। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
ল্যাব পরীক্ষায় দেখা গেছে, সজনে পাতার নির্যাস অগ্ন্যাশয়ের ক্যান্সার কোষগুলোর বৃদ্ধি ধীর করে দেয় এবং কেমোথেরাপি আরও ভালভাবে কাজ করতে সহায়তা করে। এর বাকল এবং শিকড় ক্যান্সার বিরোধী প্রভাব রয়েছে যা নতুন ওষুধের দিকে নিয়ে যেতে পারে। এন্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য স্বাস্থ্য-উদ্দীপক রাসায়নিকগুলো মস্তিষ্কের স্ট্রেস এবং প্রদাহ নিরাময় করতে পারে।