অব্যাহত থাকবে তাপমাত্রা বাড়ার ধারা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা এক-দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এসময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বাতাসের দিক ও গতিবেগ: পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে ভোর ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৫ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ৩টায় এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ১০টা ৫মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ৪টা ৫০ মিনিটে এবং দ্বিতীয় ভাটা রাত ১১টা ৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *