নবযাত্রা প্রতিবেদক
আজ ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুব সম্প্রদায়ের জন্য অধিকতর আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিনটি যথাযথ গুরুত্বের সঙ্গে উদযাপন করে আসছে। আজও সারাদেশে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।