কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালন

নবযাত্রা প্রতিবেদক

ঝমকালো আয়োজনের মাধ্যমে শিল্পকলায় পালন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী।
গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে কবির ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুল বিষয়ক একটি আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন, শিক্ষাবিদ ও নজরুল গবেষক প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লোকমান কবীর।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কবি নজরুল আমাদের গর্ব। তার মাত্র ২৩ বছর বয়সে সাহিত্যিক জীবনে সৃষ্টির অসীম প্রাচুর্যতা অর্জন করেন। সাহিত্যের সব শাখায় তিনি বিচরণ করেন। তিনি কলম ধরেছেন সমাজের সব অসঙ্গতির বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় তিনি গান, কবিতা লেখনির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিয়েছেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। নাচ, গান আর আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *