ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস

নবযাত্রা ডেস্ক

গত মাসের ৫ ফেব্রুয়ারি বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেটি স্পষ্ট করা হয়নি।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *