নবযাত্রা প্রতিবেদক
সাতটি দল মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠন নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই মঞ্চের শরিক গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।
গণসংহতি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার সঙ্গে রয়েছে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদকমণ্ডলীর সদস্য ইমরাদ জুলকারনাঈন, বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাঈন বাবু, দীপক রায়, শ্যামলী শীল, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান।
এর আগে সরকার হটানোর আন্দোলনে ‘বৃহত্তর ঐক্য’ গড়তে গত ২৪ মে নাগরিক ঐক্য এবং ২৭ মে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ বসে বিএনপি।