নবযাত্রা প্রতিবেদক
গরমে বিভিন্ন ধরনের শরবত খেতে পছন্দ করে সবাই। কিন্তু এ গরমে শরীরের জন্য প্রয়োজন পুষ্টিকর কিছু ফলের শরবত। যা শরীর ও মনের জন্য বেশ উপকারী। এমনি একটি শরবত হচ্ছে বেলের শরবত। বেল খুব পুষ্টিকর ফল। তাই এ গরমে সুস্থ থাকতে খাওয়া যেতে পারে বেলের শরবত।
বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে একটু বেশি। কাঁচা কিংবা পাকা দুইভাবেই বেল খাওয়া যায়। বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়ামের মত মূল্যবান পুষ্টি উপাদান রয়েছে। প্রতি ১০০ গ্রাম বেলের শাঁসে পানির পরিমাণ ৫৪ দশমিক ৯৬ থেকে ৬১ দশমিক ৫ গ্রাম রয়েছে। তেমনি রয়েছে প্রচুর প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা, ক্যারোটিন, ও টারটারিক এসিডসহ বিভিন্ন উপাদান।
বেল রক্তকে পরিষ্কার রাখা ছাড়াও রক্ত স ালন স্বাভাবিক রাখে। শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। এতে রয়েছে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও গ্রীষ্মকালে অনেক সময় অনেক ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এসব ছোঁয়াচে রোগ মোকাবেলায় অনস্বীকার্য। কিডনি ভালো রাখতে সাহায্য করে। এর উপাদাগুলো কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফলে দেহ বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত থাকে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। যেকোনো ঠাণ্ডাজনিত সমস্যা প্রতিরোধ করে। ত্বককে সুস্থ রাখে। হজম শক্তি বৃদ্ধি করে। গরমে বেল ও এর সরবত শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। গ্যাসট্রিক ও আলসার প্রতিরোধ করে। চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে। এছাড়াও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বেল।