চট্টগ্রামে সাংবাদিকদের আর্টিকেল ১৯’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবযাত্রা প্রতিবেদক

সাংবাদিকদের তথ্য নিরাপত্তা বিষয়ে আর্টিকেল ১৯ ‘র আয়োজনে চট্টগ্রামের একঝাঁক সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু’তে আর্টিকেল ১৯ (বাংলাদেশ ও সাউথ এশিয়া) এর টোটেম প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চট্রগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। আর্টিকেল ১৯ এর কনসালটেন্ট নাসরিন জেবিন ও প্রোগ্রাম অফিসার উজমা মাসিয়াতের সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন টোটেমের আইটি কনসালটেন্ট তাওফীক আহমদ শাহীন।

কর্মশালায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ডিভাইস নিরাপত্তা কি, ডিজিটাল ঝুঁকি বুঝতে পারা এবং সুরক্ষিত রাখা, চুরি-বিরোধী প্রযুক্তি, নিরাপদ মেসেজিং অ্যাপসের ব্যবহার, ইন্টারনেটর ব্যবহার ডিভাইসের সুরক্ষিত নিবন্ধন, মেটা ডেটা, নেটওয়ার্কিং, মোবাইল এবং যোগাযোগ পদ্ধতি, পাসওয়ার্ডসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন।

এসময় প্রশিক্ষণ মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে তথ্য নিরাপত্তা নিয়েও সঠিক ধারণা দেন। মোবাইলে তথ্য নিরাপদে ব্যবহার করতে না জানলে জীবন হতে পারে ঝুঁকির সম্মুখীন এসব বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *