নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ সময়ের প্রথমার্ধে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
বাতাসের দিক ও গতিবেগ: উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে ভোর ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৩ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৪টা ২৪ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪টা ৪৮ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার রাত ১১টা ১৪ মিনিটে।