নেইমারের গোলে ব্রাজিলের জয়

নবযাত্রা ডেস্ক

গত সোমবার এশিয়ার ফুটবল পরাশক্তি দল জাপানকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল।

দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। খেলার ৪০ মিনিটে আরও একবার গোলের খুব কাছাকাছি চলে এসেও ফ্রি-কিক থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট ডান দিকের পোস্টের কান ঘেঁষে চলে বাইরে যায়। খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের ফাউলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *