পল্লবীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

নবযাত্রা প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় আমিনুল হক বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে দিশেহারা তখন আবারও বিদ্যুৎয়ের মূল্য বৃদ্ধি ঘোষণা জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিলো জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছি। এসময় পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *