বোধন’র ষষ্টিতম সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ষষ্টিতম সমাবর্তন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রামের এডিসি (রাজস্ব) কবি মালেক মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা বিশিষ্ট নাট্যনির্দেশক মোহাম্মদ মোসলেম উদ্দিন শিকদার লিটন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।


বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সহ-সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি শিমুল নন্দী।


কবি মালেক মোস্তাকিম বলেন, বোধন একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম। বোধন শুদ্ধ উচ্চারণের সহিত শুদ্ধ মানুষ তৈরি করার কারিগর। বোধনের মতো সংগঠন শুদ্ধ বাংলা সংস্কৃতি নির্মাণে কাজ করে এবং সোনার মানুষ তৈরি করে যা বিশ্বজনীন রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করছে।

বিশিষ্ট নাট্যনির্দেশক মোহাম্মদ মোসলেম উদ্দিন শিকদার লিটন বলেন, বাংলাদেশে বাচিক শিল্প প্রতিষ্ঠায় বোধন অনবরত কাজ করে চলছে। বোধন আবৃত্তি স্কুল এই জনপদে আবৃত্তি শিল্প প্রতিষ্ঠায় শুরু থেকে কাজ করছে এবং যা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে’।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন কানিজ ফাতেমা, কান্তা রানী পাল, সিমলা চৌধুরী,  মোঃ মোস্তফা হায়দার আজাদ, অরুনিমা ধর, মোঃ শাহাজাদা, মিথিলা চৌধুরী কৃপা, অনিন্দিতা চক্রবর্ত্তী, সুলতা চৌধুরী, ঋতু দে, সরযু ভট্টাচার্য্য, ময়ুখ চৌধুরী, মোহাম্মদ আহমদ তাহসিন, মেহেরুন নিসা আসমা, পাপিয়া দাশ, সুচিত্রা ভট্টাচার্য্য, নীহারিকা বড়–য়া, অঙ্কিতা বড়–ুয়া, দীপা দাশ, বিশাখা তালুকদার, প্রিয়ন্তী দেব দীগা, বীর বিক্রম ত্রিপুরা, আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, হৃদি দত্ত। এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করে ক্ষুদে শিক্ষার্থী তুর্য দাশ, অরিঞ্জয় সেনগুপ্ত,  প্রত্যুষা সেনগুপ্তা, জ্যেতির্ময় দাশ,  অনুরাগ সরকার, শামরিন আহমেদ, সপ্তর্ষী দাশ, দীপ্তর্ষী সেনগুপ্ত, অনুষা নন্দী, স্মিতা বড়ুয়া, অন্বেষা দাশ,  প্রথা দেব,  দেবজ্যোতি ভট্টাচার্য্য, প্রিয়তা পারিয়াল, অদিতি চক্রবর্তী, অভ্রনীল দাশ, সারন্যা দত্ত, সৌম্যজিৎ বড়ুয়া, এস এম শাহরিয়ার,  সমৃদ্ধি দাশ, অন্বেষা ধর, আদিত্য চক্রবর্তী, অভ্রনীল দে,  সৃজীতা বড়ুয়া, স্বীকৃতি তালুকদার, অর্চিশা ধর, সত্যজিৎ ভৌমিক।

কবি উৎপল কান্তি বড়ুয়া রচিত এবং মাইনুল আজম চৌধুরীর নির্দেশিত বড়দের বৃন্দ আবৃত্তি  ‘শোন মুজিবুর’ পরিবেশিত হয়। হোসনে আরা তারিন, সন্দীপন সেন একা, পৃথুলা চৌধুরী এবং যশস্বী বনিকের নিদর্শনায় ছড়া ও কবিতা বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘এই ছড়াটা অন্যরকম’। সবশেষে লুৎফর রহমান রিটনের রচনায়, হোসনে আরা তারিন ও সন্দীপন সেন একা’র নির্দেশনায় শ্রুতি নাটক ‘ভূতের যাদু’ পরিবেশিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী প্রণিতা দেব চৈতী ও স্মরণ ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী সৌরভ দে, সেতার রুদ্র, পৃথুলা চৌধুরী, মমি ভট্টাচার্য্য, তারমিন পুষ্পা, প্রিয়ন্তী বড়ুয়া, লাবন্য দেব শ্রেয়া প্রমুখ । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *