ভিন্নরূপে অপূর্ব

নবযাত্রা ডেস্ক

শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে। সেই দেশপ্রেমের প্রমাণ দেখাতে অপূর্ব এলেন দীপ্ত প্লে’র পর্দায়। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এর আগে এমন রূপে দেখা যায়নি তাকে। ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি’র প্রাঙ্গণে হয়ে গেল ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লে’র নতুন ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’ এর প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভি’র সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, ইউএনও স্যারের পরিচালক সৈয়দ শাকিল, রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন, প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, ভিশন ইলেকট্রনিক্স মিডিয়ার হেড অফ মার্কেটিং মাহবুবুর রহমান, দীপ্ত টিভি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখানো হয়েছে ফিল্মটিতে। আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। পরিচালক বলেন, আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *