মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়- গোলাম মোহাম্মদ কাদের

(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, শনিবার, ৩০ এপ্রিল-২০২২ : মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানান।

মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস শ্রমিক শ্রেণীর ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।

মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন একটি সুখী-সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে কাজ করেছেন। যেখানে মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিস্পেষন থাকবে না। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি। পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরো বেগবান করতে দেশের শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সহ সকলের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি – ০২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *