নজরুল ইসলাম ভুঁইয়া
তুমি মুসলিম তুমি হিন্দু
তুমি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান
তুমি পৃথিবীতে এসেছ মানুষ হয়ে
করেছ মানুষেতে ব্যবধান
এই যে মানুষেরই অপমান।
তুমি মুসলিম নামাজ পড়বে
পড় তোমার মসজিদে
তুমি হিন্দু পূজো দিবে
দাও তোমার মন্দিরে।
মসজিদ-মন্দির রেখে কেন
ধর্ম আসে বাহিরে?
তুমি রাজপথে এসে আল্লাহকে খুঁজো,
খুঁজো তোমার ভগবান?
তাঁরা তো সব আসমানে থাকে
এই ধরাতে থাকুক তোমার অন্তরে।
হিন্দু তুমি কুরআন পুড়াও
মুসলিম ভাঙে মূর্তি
খুশি করতে আল্লাহ-ভগবানকে
ভেঙে পুড়ে কর ফূর্তি।
মুসলিম তুমি আল্লাহ রসুলেরে করলে অপমান
আল্লাহ-রসুল বলেছেন তোমায়?
ভাঙতে মূর্তি, কাটতে হিন্দুর গর্দান!
হিন্দু তুমি কই পেয়েছ মুসলিম বলি দিতে
পায়ের নিচে পিষ্ট করে এক কোপে গর্দান নিতে
গীতা-বেদ পড় নি তুমি, তাতে বলে নি কুরআন পুড়াইতে।
হিন্দু-মুসলিম ধর্ম মানও তবে পড় না কুরআন বেদ গীতা
ধর্মগ্রন্থ না পড়ে কেন চড় কবর-চিতা।
সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই
সহজ সরল সোনার মানুষ কোথায় খুঁজে পাই
চারপাশেতে ধর্ম-তবক মানুষ পাওয়া দুরূহ
আছে শুধু হিন্দু মুসলিম
বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জুজুহ।
মানব ধর্ম বড় ধর্ম মানবিকতা চাই
সবার উপরে মানব ধর্ম- তাই
মানবিকতার গান গাই।
তারিখঃ শুক্রবার, ১৮ ই অক্টোবর, ২০২১ ইং।
২ রা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ।
১১ ই রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।