রমজানে নিত্য পণ্যে কৃত্রিম মূল্যবৃদ্ধি করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে

নবযাত্রা প্রতিবেদক

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে কোন অসাধু মহল যদি অপতৎপরতার মাধ্যমে কৃত্রিম মূল্যবৃদ্ধির করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

গতকাল সকালে চসিক পুরাতন নগর ভবনে কে.বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক বাজার মনিটরিং কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ভেজালপণ্য উৎপাদন ও বিক্রয়ে যারা লিপ্ত থাকবে তাদের কোনরূপ ছাড় দেয়া হবে না। এব্যাপারে বাজার মনিটরিংসহ নানা অপতৎপরতার বিরুদ্ধে সিটি ম্যাজিস্ট্রেট কঠোর অবস্থানে থাকবেন বলে ঘোষণা দেন।
চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক বাজার মনিটরিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুল মান্নান, চেম্বারের পরিচালক ওহিদ সিরাজ স্বপন, জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকারের উপ পরিচালক ফয়েজ উল্লাহ, ক্যাবের সভাপতি নাজের হোসেন প্রমুখ।

মেয়র আরো বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস, বিভিন্ন দেশে রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য হ্রাস করে সেই জায়গায় বাংলাদেশের চিত্র ব্যতিক্রম, যা দুঃখজনক। তিনি বলেন, ব্যবসা একটি পবিত্র পেশা, এজন্য ব্যবসায়ীদের সচেতনতা প্রয়োজন। তিনি সৎ ব্যবসায়ীদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। পরিবেশের শত্রæ ও মানবদেহের বিভিন্ন রোগ সৃষ্টিকারী পলিথিনের ব্যবহার বন্ধে নেয়া কার্যক্রমের সফলতা অর্জন করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের এবিষয়ে সচেতন হতে আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *