নজরুল ইসলাম ভুঁইয়া
ঐখানে যে দেখছো তুমি, মাটির স্তুপ উঁচিয়ে আছে
সেইখানেতে শুয়ে আছে প্রিয় নেতার কবর,
যেখানেতে করবে প্রবেশ ডান দিকেতে শুয়ে আছে
তার উপরে ব্রোঞ্জের মাথা হেথায় ঠাঁই দাঁড়িয়ে আছে,
মানব দানব অতিমানব সবাই আসে জিয়ারতে।
পথের দ্বারে দাঁড়িয়ে আছে শত ফুলের চারা
ফুল ছড়িয়ে সুগন্ধি ছড়ায়, করে আত্মহারা
উপরে সবি পাখপাখালি সমস্বরে
ডাকছে প্রিয় নেতার পানে উচ্চস্বরে
ঘৃণা ছড়ায় দেখে যখন দানবেতে।
যেদিকেতে তাকিয়ে আছো, দেখছো করে বেশ
সেখানেতে প্রিয় নেতা ঘুমিয়ে আছে শেষ
চারপাশে তার ছড়িয়ে আছে শুকনো পাতার রেশ
বিশেষ দিনে সবাই মিলে কাঁচা ফুলের তোড়া নিয়ে
মুখরিত স্লোগানে হয় শ্রদ্ধাবনতে।
সবচেয়ে ভদ্র যেজন; কে বলতে পারে?
সমাধিতে ফুল দিতে, সবাই তো আগে বাড়ে
মুখরিত স্লোগানে পুষ্পমাল্য হাতে নিয়ে
চুপিসারে গুটিগুটি পায়ে হয়ে বিনতে।
ঐ পুকুর পাড়ের বিশালতায়
বাঁশঝাড়ের নিরবতায়
শুয়ে আছে তোমার জন্মদাতা পিতা-মাতায়।
রাখেনি কেউ খবর তাদের
সঙ্গে যারা ছিলো আরও
হটেছে সবাই পিছুতে।
এসো আজ মন খুলে
প্রাণ ভরে দোয়া করি,
আল্লাহ ও তাঁর রসুলেতে
পিতা-মাতায় ক্ষমা করে
সঙ্গে প্রিয় নেতাকেও
আল্লাহ তুমি কবুল করো
পৌছাও তাদের জান্নাতের ঐ
উচ্চ মাকামেতে।
তারিখঃ শুক্রবার, ৮ ই অক্টোবর, ২০২১ ইং।
২৩ শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
৩০শে সফর, ১৪৪৩ হিজরী।