হজমশক্তি বাড়াতেসাহায্য করে লেবু

নবযাত্রা প্রতিবেদক
রসালো এবং ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে একটি সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা। লেবু বমি বমি ভাব নিয়ন্ত্রণ করে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া মুখের রুচি বাড়াতে সাহায্য করে। লেবুতে রয়েছে উচ্চ মাত্রায় কপার, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, পটাসিয়াম, জিঙ্ক, এন্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেইসঙ্গে সর্দি ও ফ্লুর লক্ষণ সৃষ্টিকারী জীবাণুর ধ্বংস করে। প্রতিদিন লেবু খেলে কোলেস্টেরলের মাত্রা কমায়। জার্নাল অফ চিরোপ্রাকটিক মেডিসিন দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে, ভিটামিন সি এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজ করে। এছাড়া এতে ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল-এর মাত্রা কমায়। এতে দ্রবণীয় ফাইবার রয়েছে যা নিয়মিত অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং হজমে সহায়তা করে।  লেবুতে থাকা প্রধান ফাইবার চিনি ও স্টার্চের হজমের হারকে ত্বরান্বিত করে। এক গ্লাস পানিতে মধুর ও লেবুর রস মিশিয়ে নিয়মিত পান করলে শরীরের ওজন কমাতে সাহায্য করে। কিডনিতে পাথরের সমস্যা থাকলে বা এ ধরনের কোনো ঝুঁঁকিতে থাকলে নিয়মিত লেবুরস খেলে মিলবে উপকারিতা। কারণ লেবুতে রয়েছে প্রচুর সাইট্রিক এসিড। যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে। লেমনেড বা লেবুর রস মূত্রনালী সাইট্রেট গঠন করে যা পাথরের স্ফটিক বিকাশ রোধ করতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *