নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রামে ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সংক্রমণের হার শূন্য দশমিক ৪৮ শতাংশ। নতুন আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।
গতকাল শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার এন্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৬ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন মহানগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার।