দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের রহস্য জানালেন সাকিব

নবযাত্রা ডেস্ক


বাংলাদেশ দল এখন অনেকটাই চাঙ্গা। কারন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১ এ সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের মন ভালো নেই । কারণ তার পরিবারের সবাই অসুস্থ।

সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ হতেই বৃহস্পতিবার রাত ১০টায় বাংলাদেশে এসে পৌঁছান এই টাইগার অলরাউন্ডার।
এ সময় সাংবাদিকরা জানতে চান দক্ষিণ আফ্রিকা জয়ের রহস্যটা কি?

সাকিব বলেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশের কোচিং স্টাফের একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকার। তারা কন্ডিশন সম্পর্কে জানেন। তাদের ড্রেসিংরুমে কী অবস্থা, জানতে পেরেছি। এ জন্য কাজ সহজ হয়েছে।’

সাকিব বলেন, সিনিয়র-জুনিয়রের পারফরম্যান্স নিয়ে বিচার করতে চান না তিনি। সিরিজ জয়ের কৃতিত্ব দলের সবার। ‘সবাই চেষ্টা করেছে ভালো খেলার জন্য। এ জন্যই জিততে পেরেছি আমরা।

সাকিব আরও বলেন, ‘আমাদের পেস বোলাররা বেশ কিছু দিন ধরে ভালো করছে। এ জন্যই আমরা নিউজিল্যান্ডে জিততে পেরেছি। পেস বোলারদের ওপর অনেক বেশি বিশ্বাস রয়েছে টিম ম্যানেজমেন্টের। তারা ভালো করলে আমরা আরও ভালো করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *