আরো বাড়বে তাপমাত্রা রয়েছে বজ্রবৃষ্টির আভাস

নবযাত্রা প্রতিবেদক


আগামী ২৪ ঘণ্টার সারাদেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। এছাড়া আজও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া পূর্বাভাসে।

এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন আবহাওয়া আরো কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় থাকবে।

আজ চট্টগ্রামে আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১টা ১৯ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টায় ১ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৩৮ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ২০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *