নবযাত্রা প্রতিবেদক
দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস তবে চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও আরও বাড়তে পারে তাপমাত্রা। তবে চট্টগ্রামে দিনের বেলার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আজ চট্টগ্রামের বাতাসের দিক ও গতিবেগ: দক্ষিণ/পশ্চিম- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
আজকের সেহরীর সময় সূচি: আজকের সেহররি শেষ সময়: ভোর ৪ টা ১৮ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টা ৪৬ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১১টায় ৪৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।