নবযাত্রা প্রতিবেদক
ওজনে কম ও ছাড়পত্র ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে চকবাজারে দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার নগরীর চকবাজারে বিএসটিআইয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এই জরিমানা আদায় করেন। অভিজানকালে উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ।
সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ জানান, নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় শাহজালাল সুপার স্টোরকে পাঁচ হাজার টাকা এবং ওজন যন্ত্রে পরিমাপে কম দেয়ায় মেসার্স মামুন পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে চকবাজারের মেসার্স চিটাগাং ফুড এবং চিটাগাং ব্রেড এন্ড কনফেকশনারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়।