তুমি চেয়েছিলে / স্বপন কুমার বৈদ্য

তুমি একটা আকাশ চেয়েছিলে আমি দিতে
পারিনি বলে বুক পেতে দিয়েছিলাম
তুমি চাঁদ চেয়েছিলে আমি দিতে পারিনি
বলে হাজার ওয়াটের এক ডজন মার্কারি
বাল্ব জ্বালিয়েছিলাম ,
তুমি সন্ধ্যা চেয়েছিলে আমি দিতে পারিনি
বলে নীড়ে ফেরা এক ঝাঁক বুনো হাঁস
দিয়েছিলাম
তুমি কুয়াশাস্নাত ভোর চেয়েছিলে আমি
দিতে পারিনি বলে তুষার বৃষ্টি ডেকে
দিয়েছিলাম মেরু অঞ্চল থেকে ,
তুমি গোধুলি বেলা চেয়েছিলে আমি দিতে
পারিনি বলে নদীর পাড়ে দাঁড়িয়ে এক
দৃষ্টিতে সূর্যাস্তের দিকে তাকিয়েছিলাম
তুমি পদ্মকলি চেয়েছিলে পদ্মকলি
তুলতে গিয়ে ডুবে মরতে বসেছিলাম
তুমি আদর চেয়েছিলে আমি দিতে পারিনি
বলে আমার ডান হাত ভেঙে নর্দমায়
ছুঁড়ে ফেলেছিলাম
তোমার অধরে কিছু ভেজা চুম্বন চেয়েছিলে
আমার ঠোঁট শুষ্ক বলে শিশিরের জলে
তিনদিন ভিজিয়ে রেখেছিলাম
তুমি প্রেম চেয়েছিলে বলে সারারাত
উঠোন হতে তোমার জন্য জোছনা কুড়িয়ে
রেখেছিলাম ,
তুমি ভালোবাসা চেয়েছিলে তাই আমি
ভালোবাসার আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে
পোড়াতে চেয়েছিলাম।

তারিখ- ০৪/০২/২০২৪ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *