বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক নাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হন।

বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ আবুল মোহছেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কফিল উদ্দিন এবং পদাধিকার বলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস।

১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সাধারণ সদস্যরা হলেন— দিল আফরোজ পারভীন রিতা, শহীদুল আলম, কুসুম আকতার, নিগার সুলতানা, পান্না বড়ুয়া এবং শিক্ষক প্রতিনিধি লোকমান হাকিম।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *