নবযাত্রা ডেস্ক
চট্টগ্রামের রাউজানে কেরানীহাট বাজারে গুলি করে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের মুহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে ১০-১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। রাত ১০টা পর্যন্ত করিমের মরদেহ সড়কের পাশেই পড়ে ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।