অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানআজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ

নবযাত্রা প্রতিবেদক
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুদেরকে শ্রমমুক্ত করে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই আমাদের শিশু শ্রম নিরসন করতে হবে।
গতকাল বুধবার সকালে নগরীর সার্কিট হাউসে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালির উদ্বোধনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান এ কথা বলেন। ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা, সলিডার সুইস, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ এবং এনজিওদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শ অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী। সলিডার সুইস ও ইপসা’র পক্ষ হতে মোহাম্মদ আলী শাহীন, ঘাসফুলের সিরাজুল ইসলাম, ওয়ার্ডভিশনের রোজারি এবং বিভিন্ন এনজিওতে কর্মরত প্রধানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *