নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বাতাসের দিক ও গতিবেগ: পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে ভোর ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৫ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ২টা ৪৭ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৯টা ২০মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ৩টা ৩ মিনিটে এবং দ্বিতীয় ভাটা রাত ৯টা ৩৩ মিনিটে।