ইসলামের বাণী

নজরুল ইসলাম ভুঁইয়া

আল্লাহ তাঁর রসুলেরে পাঠিয়েছেন এই ভুবনে
ত্রিভুবনে খুশির জোয়ার বইছে তাঁর আগমনে,
সত্য সুন্দর জীবন যেন গড়ে রসুলের উম্মতে
সবাই যেন জীবন কাটায় একে অন্যের খেদমতে।

চিরসত্য বাণী দিয়ে দিয়েছেন নবুয়ত
সত্য-মিথ্যার প্রভেদ তিনি দেখিয়েছেন বাস্তব,
রাজা-প্রজা সবাই সমান নাই কোন ভেদাভেদ
যত মিথ্যা দাঁড়িয়ে ছিল করেছেন উচ্ছেদ।

আল্লাহ তাঁকে দিয়েছেন যত চিরসত্য বাণী
মানুষের কাছে পৌঁছালেন তাহা শিরোধার্য জানি,
জ্ঞানে গুণে সব বিষয়ে ছিলেন মহাজ্ঞানী।
ন্যায়-নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন
সুন্দরভাবে শান্ত থেকে প্রচার করেছেন দ্বীন।

কালো আর ধলো বাহিরে কেবল ইসলামে নাই স্থান
নিজের ধর্ম পালন করিও, অন্যদের করিও না অপমান
মুসলিম আমরা ভাই ভাই সবাই এক আত্মার প্রাণ
আমাদের পাশে আরও আছে যারা অন্য ধর্মের জানি
তাদেরও তোমরা মন-প্রাণ ভরে দিও তাদের সম্মানি।

বিপদে আপদে একে অন্যকে করিও সাহায্য
বিপদের সময় ধর্ম খোঁজা বড়ই অসহ্য
আল্লাহর প্রিয় হতে চাও যদি করিও পূণ্যের কাজ
তোমার কাছে কেউ হাত বাড়ালে খুঁজিও না তার জাত
সাধ্যমতো উপকার করিবে, যদি জান্নাত পেতে চাও
সৎ পথে জীবন গড়ে ন্যায়ের পথে হেঁটে যাও।

তারিখঃ শনিবার, ৯ ই অক্টোবর, ২০২১ ইং।
২৪ শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
২ রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *