একুশের শিক্ষা

নজরুল ইসলাম ভুঁইয়া

একুশ আমায় বলে গেল
মহান হতে তাই,
একুশ থেকে শিক্ষা নিয়ে
পথ চলতে চাই।

একুশ আমায় শিক্ষা দিল
ভাষা সৃষ্টিকর্তার দান,
জীবনবাজি রেখে আমরা
রাখিব এর মান।

মা, মাটি ও দেশের চাষা
মায়ের ভাষাই মাতৃভাষা জ্যোতি,
সব জনে তে ছড়িয়ে দিব
আপন ভাষার দ্যূতি।

কৃষক, শ্রমিক, দিন মজুর
সবার কথাই কি মধুর!
আপন ভাষায় কথা বলে
মনের কষ্ট করে দূর।

একুশ আমায় আরও বলে
উদার হতে ভাই,
আকাশ, বাতাস, পাহাড়, নদী,
মাটির শিক্ষা চাই।

মিষ্টিমধুর হাসি দিয়ে
খোলা মাঠে চলতে গিয়ে
নদীর স্রোতে তাল মিলিয়ে
আপন গতি পাই।

একুশ আমায় বলে আরও
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আলো
সব খানেতে শিক্ষা আছে,
গ্রহণ করে এগিয়ে যেতে
জ্ঞান প্রদীপ জ্বালাই ভালো।

একুশ আমায় শিক্ষা দিল
কঠোর হতে ভাই,
বীর জনতার ঐক্য নিয়ে
শত্রু চিনে বুকের ভিতর
আঘাত করতে তাই।

একুশ আমায় শিক্ষা দিল
নিজ তেজে জ্বলতে হবে যত,
মন খুলে হাসতে হবে
পাহাড় সমান মাথা উঁচিয়ে
বাঁচতে হবে শত।

তারিখঃ শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ইং।
৬ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।
১৭ রজব, ১৪৪৩ হিজরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *