বসন্ত
নজরুল ইসলাম ভুঁইয়া
এসেছে পহেলা ফাগুন
ঋতুরাজ বসন্ত,
দেহে লেগেছে আগুন
ভালোবাসা অনন্ত,
প্রিয়সি হলুদ শাড়ি পরে বলছে
সারাদিন ঘুরব দিগন্ত।
আমি তাকিয়ে দেখছি তাকে
সে তো দেহে হলুদ শাড়ি জড়িয়ে
মাথায়-হাতে হলুদ গাঁদাফুল
ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক
পায়ে রাঙা লাল আলতা
কানে ঝুলিয়ে দুল।
তারপর রিক্সায় বসে
হাতে হাত রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে
ওর চোখে তাকিয়ে
আমি হারিয়ে গেলাম আমার
চিরচেনা রূপসী বাংলার দ্বারে।
চমকিত হয়ে চেতনা ফিরে
দেখি রিক্সা দাঁড়িয়ে গন্তব্যস্থলে।
প্রকৃতির মাঝে বসন্তের সাজে
কপোত-কপোতী বসে
ভালোবাসা নিবেদন করছে।
কোকিলকন্ঠে কপোতী গাইছে গান
তোমাকে জানাই প্রেমের আহবান,
কবুল করে নাও আমার আরতি
তোমার বুকে মাথা গুজে
জীবন পার করবো
এই আমার আরজি।
এই আবেদন দেখে
আপন প্রিয়সির হাত ধরে
চোখে চোখ রেখে বলি
এই বসন্ত একদিনের নয়
শতসহস্র বছর ধরে যেন হয়।
তারিখঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ইং।
১ ফাল্গুন, ১৪২৭বঙ্গাব্দ।
১ রজব, ১৪৪২হিজরী।