চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেড়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ চট্টগ্রামে হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১টা ৫৩ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টায় ২৯ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ২টা ১০ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ৫১ মিনিটে।