নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরমে হাসফাঁস করছে শ্রমজীবী মানুষ। বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টির আভাস দেয়া হলেও এখনো বৃষ্টির দেখা মেলেনি নগরীতে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আজও চট্টগ্রামসহ এর আশপাশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, বেশে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মৃদু তাপপ্রবাহ বইছে। তবে এবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এটি চলমান থাকতে পারে আরো কয়েকদিন।
আজ চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ: চট্টগ্রামে আজ বাতাসের গতিবেগ থাকতে পারে দক্ষিণ /দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ২০-২৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ১টা ২৩ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৭টায় ২৯ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে দুপুর ১টা ৪৩ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ৮টা ১৭ মিনিটে।