নবযাত্রা প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা হঠাৎ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে এক বার্তায় তিনি মরহুম শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মৌমিতা ম্যাডাম একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।”
তিনি আরও বলেন, এই অপূরণীয় ক্ষতি শিক্ষা পরিবার ও সহকর্মীদের জন্য গভীর বেদনার। শিক্ষক সমাজ হারালেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাকর্মীকে।
পরিবার, সহকর্মী ও বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে সান্ত্বনা জানিয়ে জামায়াত আমির মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।