পেনিনসুলায় শুরু হয়েছে দুই দিনের ভারতীয় শিক্ষামেলা

নবযাত্রা প্রতিবেদক

ভারতের অন্ধ প্রদেশের সরকারি অন্ধ্র বিশ্ববিদ্যালয়সহ ২১টি বেসরকারি সনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে হোটেল পেনিনসুলায় শুরু হয়েছে দুই দিনের ভারতীয় শিক্ষা মেলা।

গতকাল শুক্রবার নগরীর হোটেল পেনিনসুলার হলরুমে অষ্টম বারের মতো এ মেলার আয়োজন করে সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি। প্রথমবারের মত অংশগ্রহন করেছে ভারতের অন্ধ প্রদেশের সরকারি এ বিশ্ববিদ্যালয়টি। এছাড়া মেলায় অংশগ্রহণ করেছে ভারতের সনামধন্য ২১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপার পরিচালনায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন। মেলায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। উদ্বোধন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মেলা প্রদর্শন করেন। দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ বিকেল ৫টায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জে আই এস গ্রæপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লী, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ আরো কিছু বিশ্ববিদ্যালয়।

পরিচালক সঞ্জয় থাপা জানায়, ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ অফার রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়টি বিশেষ কিছু ক্ষেত্রে শত ভাগ স্কলারশিপও দিচ্ছে। আবার বছরে দুইবার দেশে যাতায়াতের খচরও দিচ্ছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর বিশেষ স্কলারশিপ দিচ্ছে। উল্লেখযোগ্য ছাড়ে মেলায় স্পট এডমিশনের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তুলে ধরেন।

কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যান্টি ম্যানেজার মো. খাইরুল এহছান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কলকাতায় বেশ পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয়েছে ৩৭ বছর আগে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এবার বিশ্ববিদ্যালয়টি ৭টি বিষয়ের উপর বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *