নজরুল ইসলাম ভুঁইয়া
শীতের শেষে ফাগুন এসেছে
আগুন লেগেছে কৃষ্ণচূড়ার বনে
কলি এসেছে পাপড়ি মেলেছে
ফুল ফুটেছে প্রকৃতির অভয়ারণ্যে।
মিষ্টি সুরে কোকিল ডাকিছে
মুগ্ধতা ছড়ায় সুরে-গানে
বসন্ত কালেতে দক্ষিণা হাওয়াতে
রং লেগেছে দেহ-মনে।
মনে-অরণ্যে ফুল ফুটেছে
হুল ফুটেছে মৌমাছির টানে
বাহারি রংয়ের ফুলের সাথে
প্রকৃতি মুখরিত কোকিলের গানে।
ফুলের বুকেতে মৌমাছির হুল
শত জনমের আলিঙ্গনে
প্রজাপতি ডানা মেলে উড়ে
ভীষণ সুখ মনে।
ফাগুন মাসে দিবানিশিতে
ফুল, পাখি আর প্রকৃতির সনে
কবিরা বলে কথা, ছড়া আর গানে
ঋতুরাজ বসন্তের রাজ-আগমনে।
এসো হে বন্ধু, এসো মোর মনে
হারিয়ে যাই আজ প্রকৃতির টানে
পলাশ, শিমুল আর আম্রকাননে
দোলা দিয়ে যাও আমার মনে-প্রাণে।
তারিখঃ সোমবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং।
৩০ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
২১ রজব, ১৪৪৪ হিজরী।