ফিনল্যান্ডকে নিয়ে চীনের ‘অস্পষ্ট’ বার্তা

নবযাত্রা অনলাইন

ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়ে গত সোমবার নিজেদের অস্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের কাছে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

এ প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি জেনেছে চীন। ফিনিশ-চাইনিজ সম্পর্ক সব সময় ছিল বন্ধুত্বপূর্ণ। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ড আবেদন করলে অবশ্যই এ সম্পর্কে ‘নতুন ফ্যাক্টর’ যুক্ত হবে। কিন্তু নতুন ফ্যাক্টর কি তিনি এর ব্যাখ্যা দেননি।

তবে ফিনল্যান্ডের একজন সাংবাদিক চাপাচাপি করলে মুখপাত্র লি বলেন, উত্তরদিকে ন্যাটোর পরিধি বাড়ানোর বিষয়টি নিয়ে চীনের অবস্থান সব সময় পরিস্কার। চীন সব সময় ন্যাটোর পরিধি বাড়ানোর বিষয়টির সমালোচনা করেছে এবং বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *