নজরুল ইসলাম ভুঁইয়া
জন্মের সাথেই পেয়েছি যাকে
তিনি আমার মাতা
তাকে ছাড়া দুনিয়া আমার
হবে ছনের ছাতা,
তাই মায়ের সাথে আমার
প্রথম বন্ধুত্ব গাঁথা।
জন্মের খবর শুনে
দৌড়ে এসে বুকে
তুলে নিয়েছেন বাবা,
মাথার ঘাম পায়ে ফেলে
অন্যবস্ত্র জুগিয়েছে সদা।
বাবার সাথে বন্ধুত্ব আমার
অমরত্বে থাকা।।
ভাই-বোন অতি আপন
তারাও খাঁটি বন্ধু হয়,
স্ত্রী-সন্তান তারাও কিন্তু
পরম আপন রয়।
গ্রামের ঐ খেলার সাথী
বড্ড প্রিয়জন,
শিক্ষা জীবনের সহপাঠীও
রয় আপনজন।
সবার তরে একটি কথা
প্রিয় আয়োজন,
সবাই আমার বন্ধু
গড়ি বন্ধুত্বের স্বজন।
মন আনন্দে দোলা দিলে
আছি তোমার সাথে,
মন খারাপের দিনে আমায়
তোমার পাশে পাবে।
তোমার মন খারপের রাতে যখন
দূর আকাশে তাকিয়ে থাকো,
দূর আকাশের তারা ভেবে
আমায় তোমার কাছে ডাকো।
তোমার জীবনের রঙিন স্বপ্ন
হারিয়ে যদি যায়,
সাত সমুদ্র পাড়ি দিয়ে
আনবো সবি ফিরায়,
রাঙিয়ে দিব তোমার মনে
আনন্দে আত্মহারায়।
জীবন কালো মেঘ যদি
নেমে আসে তোমার গায়,
উড়িয়ে দিবো সব আমি
সুখের বন্যায়।
বন্ধু আমার যোজন যোজন
দুজন নই মাত্র
বন্ধু ছিলাম, বন্ধু আছি,
বন্ধু থাকব দিবারাত্র।
মরণব্যাধী কঠিন অসুখ
যত আছে আরও
তোমার কিছু হলে আমি
জীবনবাজি রেখে
বুক পাতিয়ে দিব।
তারিখঃ শনিবার, ৩১শে জুলাই, ২০২১ ইং।
১৬ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ।
২০ই জিলহজ্জ্ব, ১৪৪২ হিজরী।