বিজয় আমাদেরই হবে: পুতিন

নবযাত্রা ডেস্ক

রায়িশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন তিনি সাবেক সোভিয়েত জাতিকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, আজকে আমাদের সেনারা পূর্বসূরীদের মতো তাদের আদিভূমিকে ‘নাৎসিদের’ কলুষ মুক্ত করতে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছে।

রোববার ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

পুতিন বলেন, আজকের আমাদের সাধারণ দায়িত্ব নাৎসিবাদের পুনর্জন্ম ঠেকানো, যাদের কারণে বিভিন্ন দেশের জনগণকে অনেক ভুগতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *