রাজনীতিক, সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, সুলতানি আমল, মোঘল আমল থেকেই সংস্কৃতিতে চট্টগ্রামের স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখেছে। ব্রিটিশ আমলে কোলকাতার পাশাপাশি চট্টগ্রামও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। চট্টগ্রামের নৈসর্গিক প্রাকৃতি সৈন্দর্য সংস্কৃতিমনাদের অনুপ্রাণিত করতো।
গতকাল রাতে নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে মঞ্চ মুকুট নাট্য সম্প্রদায়ের ৪১ বছর পদার্পন অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
সুচরিত চৌধুরী খোকনের সভাপতিত্বে পার্থ প্রতিম মহাজনের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার, কথক নাট্য মঞ্চের মো. আলী টিটু, নন্দিকার মো. আব্দুল হাদী, মঞ্চ মুকুটের মো. শহীদুল আলম, কথক নাট্য সম্প্রদায়ের বিক্রম চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের প্রনব চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের, নৃত্য শিল্পী শুভ্রা সেন গুপ্তা, কথক নাট্য সম্প্রদায়ের শাহীন চৌধুরী।
আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৪০ বছর পুর্তি উদযাপন করা হয়। পরে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠন। মঞ্চ মুকুট নাট্য সম্প্রদায় পরিবেশিত, সুচরিত চৌধুরী খোকনের নির্দেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি মঞ্চস্থ করা হয়।-বিজ্ঞপ্তি