মার্চে রেমিট্যান্সে নতুন রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ আয়


নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সদ্য সমাপ্ত এই মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা এখন তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আগ্রহ বৃদ্ধির ফলে এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *